ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছায় দীর্ঘদিন আগে মেয়াদ শেষ হওয়া চেক না পেয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন দিয়েছেন কয়েকন গ্রাহক। ৬জন গ্রাহকের করা আবেদন সুত্রে জানাগেছে, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর আল বারাকাহ্ ইসলামী ডিপিএস ও আল-আমিন একক বীমা প্রকল্পের ৬জন গ্রাহকের মেয়াদ ২০২২ ও ২০২৩ সালের প্রথম দিকে শেষ হয়েছে। মেয়াদ শেষে এসব গ্রাহকের বীমা দলিল ও জমা রশিদ ঢাকায় পাঠানোসহ যাচাই-বাছাই করা হয়েছে। শুধু মাত্র চেক পাওয়ার জন্য এসব গ্রাহকরা প্রায় এক থেকে দুই বছর ধরে যশোর অফিসে ঘুরে বেড়ালেও কোন কাজ হয়নি। উপায়ন্তর না পেয়ে গত ১৩ ফেব্রয়ারী ৬জন গ্রাহকের পক্ষে দ্রুত বীমা চেক পাওয়ার দাবি জানিয়ে শহীদুল ইসলাম নামের একজন গ্রাহক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন ডাকযোগে রেজিষ্ট্রির মাধ্যমে প্রেরণ করেন। ইতিমধ্যে ডাক বিভাগের বিলিকৃত প্রাপ্তিস্বীকার পত্র ওই গ্রাহকের কাছে পৌছে গেছে বলে জানিয়েছেন গ্রাহক শহীদুল ইসলাম। যার আল আমিন একক বীমা মেয়াদ শেষ হয়েছে ২৮/০১/২০২৩ ইং। অন্য গ্রাহকরা হলেন, আবুল বাশার মেয়াদপূর্তি ২৮/০১/২০২৩ ইং, নাছিমা খাতুন মেয়াদপূর্তি ২৮/০১/২০২৩ ইং। এছাড়া আল বারাকাহ ইসলামী ডিপিএস বীমা গ্রাহক শশিয়ার রহমানের মেয়াদপূর্তি ৩০/১২/২০২২, তানজিলা বেগমের মেয়াতপূর্তি হয়েছে ৩০/০১/২০২৩ ইং এবং সাদিয়া সুলতানার মেয়াদপূর্তি হয়েছে ২৫/০১/২০২২ ইং। এ বিষয় জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ঝিকরগাছা অফিসের একজন ইনচার্জ বলেন, বর্তমানে বীমা চেক পেতে গ্রাহকদের বেশ দেরি হচ্ছে। ফলে বীমা করতে অনিহা প্রকাশ করছেন। আল বারাকা ইসলামী ডিপিএস এর যশোর অফিসের ইনচার্জ শামীম সিদ্দিকীর ০১৭১৩-৪০০০০৭ মোবাইলে নাম্বারে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিফ করেননি। মেয়াদপূর্তি হলেও আব্দুল জলিল, শহিদল ইসলাম, নুরজাহানসহ অসংখ্য গ্রাহক এখনো বীমা চেক পাননি বলে জানিয়েছেন। এছাড়া ঝিকরগাছা উপজেলায় পপুলার লাইফ ইন্সুরেন্সের কয়েক’শ মেয়াদপূর্তি গ্রাহক তাদের বীমা চেক পাননি বলে জানাগেছে। সম্প্রতি ১৫বছরের একক বীমা মেয়াদ শেষ হওয়া তরিকুল ইসলাম নামের একজন গ্রাহকে যশোর অফিস থেকে বলা হয় উত্তোলিত টাকার ৩০% ডিপিএস করলে দ্রুত টাকার ব্যবস্থা করা হবে। তা না হলে টাকা চেক কবে আসবে তা তিনি বলতে পারনেনা। বিষয়টি ঢাকা থেকে নিয়ন্ত্রন করা হয় বলেও জানানো হয়। পরে ওই গ্রাহক ঢাকায় যোগাযোগ করে চেক নিয়েছেন বলে জানাগেছে। এসব চেক পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগী এসব পরিবার।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














