মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে মোটরসাইকেল মালিক সাইফুল ইসলাম জানান, ২১ মার্চ সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ন ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন । সিসি ক্যামেরার ফুঁটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুঁটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ থেকে একাধিক ব্যক্তি চোর শনাক্ত করে শ্যামনগর থানাকে অভিহিত করেন। এ সংবাদ পেয়ে শ্যামনগর থানার এস আই অমিত ও এ এস আই দিপক মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জ থানাধীন মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজী(১৬) একই গ্রামের ছেলে এন্ড কলেজের শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শাহেদ হাসান(১৬) কে দেয়া গ্রাম থেকে আটক করে ও একই গ্রামের দুঃখের ছেলে আলী হোসেন(১৫) পলাতক রয়েছে। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে একই জায়গা থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি টিভিএস কোম্পানির অ্যাপাচি মোটরসাইকেল ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃত ৪ জন সহ কয়েকজন অজ্ঞতানামা আসামি করে শ্যামনগর থানায় নিয়মিত মামলা হয়েছে। যার নং ২৮ তারিখ ২৪ মার্চ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














