যশোর অফিস : অবৈধ পথে ভারতে যেয়ে আটকা পড়ে জেল খেটে দেশে ফিরেছে ১২ নারী। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন এর মাধ্যমে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তুলে দিয়েছে। ১২ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ মাস ও সর্বনিম্ন আট মাস করে তারা জেল খেটেছেন। ফিরে আসাদের মধ্যে রয়েছে ফরিদপুর জেলার নগরকান্দা থানার পিংকি আলম,(২১),ঢাকার তুরাগ থানার ময়না ( ২৬), সাতক্ষীরার তালার পিঙ্কি (৩০), মতলব থানার আক্সারা খান ( ২৯) খুলনার তেরোখাদার পারভালোকেশ ( ৩৯), বরিশালের মুলাদী থানার পায়েল রাজু (৩৪), পিরোজপুরের মঠবাড়িয়ার রিয়া সুমন (২২), নারায়ণগঞ্জের ইভা আক্তার ( ১৮), ঢাকা সাভারের জাহিদা আক্তার( ১৮)নারায়ণগঞ্জের রূপগঞ্জের বন্যা শুকলা (১৬), নরসিংদী জেলার সদরের ফারজানা( ১৮), গোপালগঞ্জ জেলা সদরের আসমা সাদিক ( ৩৮)। বৃহস্পতিবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট তাদেরকে হস্তান্তর করেন।পরবর্তীতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হয়।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














