মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন মোংলার দিগরাজ গ্রামের আরমান তালুকদারের মেয়ে মোসাঃ মিম (২০), একই গ্রামের আবু সাইদ শেখের ছেলে মো. আলমগীর হোসেন (২২) এবং ভাটারাবাদ গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. সোহেল শেখ (১৯)। গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) স্বপন কুমার রায়, জানান, বৃহস্পতিবার (২৮ র্মাচ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় শিশু মেলা কিন্ডার গার্টেন এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারিরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। সেখানে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারিরা দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযানে এক নারী সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের ফকিরহাট মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে এসআই আব্দুর রউফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














