কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কোমরভোগ গ্রামেখেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো- কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে জান্নাতী খাতুন ও রতন হোসেনের সাড়ে তিন বছরের মেয়ে মুসলিমা খাতুন। তারা সম্পর্কে চাচাতো বোন। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় জান্নাতী ও মুসলিমা খাতুন। দীর্ঘসময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ওই পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন। এদিকে তাদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শোকার্ত স্বজনদের আহাজারি-কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে। বিষয়টি নিশ্চিত করে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














