মেহেদী হাসান বাগেরহাট : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-০১ আসনের ৬ষ্ট বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে পরিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার স্বরুপ শাড়ী লুঙ্গি পাঞ্জাবী ও জুব্বা বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ (বঙ্গবন্ধু ভবন) কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এমপি পক্ষ হতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, মহিলা আ’লীগের সভাপতি কামরুন্নাহার নীপা, ওর্য়াড আ’লীগ নেতা আসাদুজ্জামান তুহিন, আকরাম বিশ^াস, আঃ খালেক, বিপ্লব দাশ, সুবাশীষ দাশ, জাকারিয়া শেখ ও ইনছান উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














