মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় মূলঘর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটি এবং মানসা কালি মন্দির কমিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মুলঘর মহাশশ্বান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, পুলিশ পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র ও বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কোলকাতা টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১৬ই এপ্রিল রাত ১টার দিকে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বাগেরহাট হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














