স্টাফ রিপোর্টার : যশোরে সন্ত্রাসীরা আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে । নিহতের লাশ যশোর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহত আলাউদ্দিন যশোর শহরতলির আরবপুর মোড় এলাকার শুকুর আলীর ছেলে। নিহত আলাউদ্দিনের পিতা শুকুর আলী জানান, বছর পাঁচ আগে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। সে কুসঙ্গে পড়ে নেশা-ভাঙ করে বেড়াতো, বাড়িতে আসতো না। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পায় বলে তিনি শুনেছেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে এসেছেন। কারও সঙ্গে শত্রুতা ছিল কি না কিংবা এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তিনি বলতে পারেন না। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে যশোর শহরের পূর্ববারান্দিপাড়া নদীর ধারে মালোপাড়া এলাকায় একটি মেহগনি বাগানের ধারে কয়েক যুবক ধাওয়া করে আলাউদ্দিনকে বুকের দু’পাশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান যুবকের হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন প্রাথমিক পর্যায়ে জানতে পেরেছি ,চুরির মালামাল ভাগ বাটোয়ারা নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি উদ্ঘাটনে আমি নিজে, ইন্সপেক্টর আবু হেনা মিলন, সদর পুলিশ ফাড়ির ইনচার্জ তুষার কুমার মন্ডলসহ একদল পুলিশ ঘটনাস্হলে আছি। পুলিশ আসামীদের আটকের ব্যাপারে তৎপর রয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














