ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥ কেশবপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে কেশবপুর থানার এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে ১০ জুয়াড়ীকে আটক করে। আটকৃতরা হল বড়েঙ্গা গ্রামের মকছেদ আলীর পূত্র সিরাজুল ইসলাম (৪০), মোসলেম উদ্দীনের পূত্র রিপন হোসেন (২৮), মৃত শাহাজাহান আলীর পূত্র আলমগীর হোসেন (২৫), আবুল কাশেমের পূত্র জুয়েল রানা (২৭), সাজ্জাত আলীর পূত্র আলমগীর হোসেন (৩০), মাগুরখালী গ্রামের আব্দুল বারীর পূত্র ইউনুস আলী (৩০), আব্দুল মালেকের পূত্র নাজমূল হুদা (৩৫), মফিজুর রহমান (২৮), কন্দর্পপুর গ্রামের আমিন উদ্দীনের পূত্র আব্দুর রউফ (৪০) ও মুনছুর আলী গাজীর পূত্র ফারুক হোসেন (৩০)। তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ আটককৃতদের শুক্রবার জেল-হাজতে প্রেরণ করেছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















