কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর থানার পুলিশের সফল অভিযানে অস্ত্রসহ উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসকে (৪৭) আটক করেছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুল মাঠে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। মিরপুর থানার গোপন সংবাদ পেয়ে বহলবাড়িয়া স্কুল মাঠে এই অভিযান পরিচালনা করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সোহেল রানাকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয় মিরপুর থানা পুলিশ। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। যার নং-২৫, তারিখ ২০-৪-২৪ ইং। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আসামিকে কারাগারে প্রেরন করেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














