খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় জমিজমা বিরোধের জেরে লক্ষাধিক টাকার ধানের চারা (পাতো) নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মাস আগে উপজেলার খাজুরার সাদীপুর দক্ষিণ মাঠে ওই গ্রামের ক্ষিতিশ চন্দ্র দাস ৩৩ শতক জমিতে ধানের চারা (পাতো) বপণ করেন। গত সোমবার ১৩ জুলাই ভোরে একই গ্রামের কাত্তিক চন্দ্রের ছেলে সাধন দাস, গণেশ দাসের ছেলে বিশ^জিৎ ও রতন দাসসহ ওই গ্রামের আরো ১০ জন তার বপণকৃত জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ দেয়। এ সময় ক্ষিতিশ চন্দ্র দাস ও তার বর্গা চাষীরা বাধা দিতে গেলে সাধনের লোকেরা তাদেরকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে ক্ষিতিশ দাস বাদী হয়ে ঘটনার দিন বাঘারপাড়া থানায় অভিযোগ করেছেন। ক্ষিতিশ চন্দ্র দাস জানান, আমার শরিকদের সাথে দীর্ঘদিন ওই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি আমার নামে রেকর্ড এবং বৈধ কাগজপত্রও রয়েছে। আমি জমির দখলে আছি। আদালতে জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে। কিন্ত হঠাৎ করে তারা আক্রমণাত্বকভাবে জমি দখল করার চেষ্টা করছে। তিনি আরো জানান, আমার ৪ মণ ধানের পাতো একেবারেই নষ্ট হয়ে গেছে। এই পাতো বিক্রি করা ও আমন ধান লাগানোর পরিকল্পনা ছিল। তা আর হলো না। এবার না খেয়েই মরতে হবে। এদিকে, সাধন দাস পাতো নষ্ট করার কথা স্বীকার করে জানান, দীর্ঘদিন ওই জমির দখলে আমরাও ছিলাম। যে কোন কারণে ক্ষিতিশ দাসের নামে জমিটি এসএ রেকর্ড হয়েছে। তাই সে জমির দাবী করে আসছিল। বর্তমানে জমির মামলার রায় আমাদের পক্ষে। জমিতে পাতো দেওয়ার আগে তাকে নিষেধ করেছিলাম। তারপরও সে পাতো দিয়েছে। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাঘারপাড়া থানার এসআই মিহির জানান, সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















