যশোর অফিস : চুয়াডাঙ্গার দর্শনা থেকে হারিয়ে যাওয়া সাত বছরের শিশু মোঃ তৌফিকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন যশোর জি আর পি পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস।গত রোববার রাতে উদ্ধার করে আজ সোমবার দুপুরে শিশুটির অভিভাবকের কাছে বুঝে দেন তিনি। মোহাম্মদ তৌফিক চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস জানান গত রবিবার রাতে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শিশুটিকে থেকে উদ্ধার করা হয়। তার পিতা ও মাতার নাম ছাড়া শিশুটি আর কিছুই বলতে পারেনা। এ সময় চারিদিকে স্থানীয় সহকর্মীদের মাধ্যমে খোঁজখবর নিয়ে তার পিতামাতার সন্ধান পাওয়া যায়। গত দুইদিন ধরে তৌফিক দর্শনা থেকে হারিয়ে যায়। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন শরণাপন্ন হয়। তৌফিক নিখোঁজ এর বিষয়টি বিভিন্ন জায়গায় পুলিশের বার্তায় পাঠানো হলে যশোর জিআরপি পুলিশ শিশু নিখোঁজ এর বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান করেন এর একপর্যায়ে শিশু তৌফিককে স্টেশনে এলাকায় দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার মা ও বাবার নাম ছাড়া আর কিছুই বলতে পারেনা। পরে এই বিষয়টি দর্শনা পুলিশকে জানালে তার অভিভাবকের কাছে সংবাদ পাঠানো হয় এবং তারা সোমবার দুপুরে যশোর রেল উপস্থিত হয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস ও কনস্টেবল আল আমিন ইসলামের উপস্থিতিতে তার অভিভাবকের কাছে পুলিশ শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির পরিবার এ সময় যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














