যশোর অফিস: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জ¦ীন হেনরি ডুনান্টের ১৯৬ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার সকালে রেডক্রিসেন্ট যশোর ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। এসময় আরো উপস্থিত ছিলেন যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্য, ইউনিট অফিসার, যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৫শতাধিক যুব সদস্য। এরপর বর্ণাঢ্য র্যালী ইউনিট চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিট অফিসে এসে শেষ হয়। বিকাল পাঁচটার দিকে দিবসটি উপলক্ষে যশোর রেড ক্রিসেন্ট মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। যশোর রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সভাপতিত্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরনে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন,ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন । উল্লেখ্য রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জ¦ীন হেনরি ডুনান্টের ১৯৬ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে গত ৬ মে ৩টি বিভাগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














