যশোর অফিস : যশোরে ফুটবলকে কেন্দ্র করে নুর হোসেন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত শনিবার (১১মে) দিবাগত রাত প্রায় দশটার দিকে শহরের শংকরপুর আকবরের মোড়ের বারেক সড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র। নিহত নূর হোসেনের স্বজনেরা সাংবাদিকদের বলেন গত, শুক্রবার (১০মে) শংকরপুরে ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলোযোগ বাধে। যা স্থানীয়রা মিমাংশার চেষ্টা করে করে দিলেও দুপক্ষের মধ্যেই রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন নুরের চিৎকার শুনে এগিয়ে এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে দেন। হাসপাতালের চিকিৎসক নুর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। রাত এগারোটার দিকে খুলনায় নিয়ে যাওয়ার পথে নুরের মৃত্যু হয়।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মুলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শক্রতা শুরু হয়। হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।’
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...














