যশোর (মণিরামপুর) : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর আর্থিক সহায়তায় দিনমজুর সালাম গাজীর প্রতিবন্ধী ছেলে সাইদ হাসানকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে ওই শিশুর বাড়ি খানপুর গ্রামে গিয়ে এমপি এস এম ইয়াকুব আলীর পক্ষে হুইল চেয়ারটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, রিপন হোসেন, যুবলীগ নেতা মনির হোসেন, শাকিল রানা, আমিনুর রহমানসহ আরো অনেকে। প্রতিবন্ধী শিশু সাইদ হাসানের পিতা সালাম গাজী অশ্রুসজল চোখে বলেন, আমার ছেলে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। সে চলাফেরা করতে পারে না, তাই তাকে নিয়ে অনেক সমস্যা হতো। কোথাও নিয়েও যেতে পারতাম না। তাকে নিয়ে কোনো কাজও করা যেতো না। একটি হুইলচেয়ারের জন্য চেম্বার-চেয়ারম্যানের কাছে বহুবার ধরনা দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। পরে এমপি এস এম ইয়াকুব আলীর লোকজন হুইল চেয়ার নিয়ে আমার বাড়িতে হাজির হয়। হুইল চেয়ারটি দেখে খুবই আনন্দিত ও খুশি আমি। আমার ছেলে সেটিতে বসতে পারবে, তাকে এখন বাইরে নিয়ে যাওয়া যাবে। আমি এমপি এস এম ইয়াকুব আলীর জন্য প্রাণভরে দোয়া করি। তার পরিবার যেন আল্লাহ এভাবেই মানুষের পাশে থাকার তৌফিকদান করেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














