যশোর : যশোর সদর উপজেলা চুড়ামনকাটি’র নারী উদ্যোক্তা শারমিন নাহার সুমি’র লেখাপড়া আটকাতে পারেনি বয়স ও তার সংসার। সুমি বেগমের অদম্য আত্মবিশ্বাসের বলেই ৩৫ বছর বয়সে পাশ করলো এস এস সি। মেধাবী ছাত্রী হিসাবে লেখাপড়ার ইচ্ছা থাকার পরেও তার সম্ভব হয়ে ওঠেনি বাবার সংসারে অভাব অনটনের জন্য। পিতা আবুল কাসেম সরদারের পাঁচ সন্তানের তৃতীয় সন্তান শারমিন নাহার সুমি খাতুন। কাসেম সরদার বাধ্য হয়ে মেয়ে সুমিকে মাত্র ১৩ বছর বয়সে বিবাহ দিয়ে দেন। বিবাহের সময় সুমি বেগম সপ্তম শ্রেনীর ছাত্রী ছিলেন। বর্তমান স্বামী সন্তান ও সংসার নিয়ে মোটামুটি ভালভাবে জীবন যাপন করছে। তার বড় মাহফুজুর রহমান শিশির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ছেলের লেখাপড়া দেখে মা সুমি বেগম সেই লেখাপড়া করার ইচ্ছা শক্তিতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দিয়ে ৪.২৫ রেজাল্টে পাশ করেছেন। সুমি বেগম নিজ উদ্যোগে কেক, জন্ম দিনের কেক, নুডুলস, সেমাই ও লাচ্চা সেমাই তৈরী করে চুড়ামনকাটিতে আলোড়ন সৃষ্টি করেছে। পরীক্ষায় পাশ সুমি বেগম বলেন, আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি কোন চাকুরীর করার আশায় না। বরং পাশ করেছি নেপোলিয়নের ওই কথায় অনুপ্রানিত হয়ে যে, মা শিক্ষিত হলে জাতিকে শিক্ষিত করা সম্ভব এই জায়গা থেকে। এড়াও আমার সংসার ও সকল কর্মকান্ডের পাশাপাশি লেখাপড়া শেষ করার ইচ্ছা পোষন করে দোয়া চেয়েছেন সকলের নিকট।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














