মোস্তাফিজুর রহমান-কোটচাঁদপুর : খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সন্ধ্যায় কোটচাঁদপুর স্টেশন অতিক্রম করার পর চলন্ত ট্রেনে সাফদারপুর ও কোটচাদপুর মাঠের মাঝখান থেকে কে বা কাহারা পাথর নিক্ষেপ করে। কোচ নং ৭৩৫৯ বগি নং গ এবং আসন নং ৬৬ বসে থাকা এক যাত্রীর ভিকটিম মোঃআকাশ (১৯) পিতাঃ মোঃ সোলাইমান মাতা-আকলিমা,সাং উত্তর মাগুড়া মধ্য পাড়া,থানা-ইবি কুষ্টিয়া জেলা – কুষ্টিয়া মোবাইল নং ০১৭৫৬৯৫৩৯৬২ এর মাথায় লেগে কেটে রক্তাক্ত জখম হয়। তাহাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ট্রেনের অন্য কোন যাত্রীদের কোন ক্ষতি হয়নি । খুলনা রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখা ইন্সপেক্টর মোঃ ফারুক হোসেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি আইসি মনিতোষ বিশ্বাস। এসআই মুজাহিদ। কোটচাঁদপুর ২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাজেদ হোসেন, কোটচাঁদপুর তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কোটচাঁদপুর ফুলবাড়ি রেলগেটে বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কোটচাঁদপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর জনাব জাহিদ হোসেন বলেন রেল আমাদের জাতীয় সম্পদ এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। একজন মানুষ ক্ষতিগ্রস্ত হলে মনে করতে হবে সেটা আমাদের পরিবারের সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছে । যে ব্যক্তির মাথা ফেটে গেছে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার সুস্থতা কামনা করে তিনি বলেন যে এই কাজটি করেছে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে । যাতে এরকম কাজ আর কোন দিন কেউ করতে না পারে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














