যশোর প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা প্রশাসন। রোববার (১৯মে) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২১ মে যশোরের তিনটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা। ভোট নেওয়া হবে ইভিএমে। সংবাদ সম্মেলনে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, প্রত্যেক ভোটার যেনো নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন, স্বাধীনভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। ভোটারদের যদি কেউ কেন্দ্রে আসতে বাধা দেয় তবে তা বরদাশত করা হবে না। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন,’নির্বাচনে ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নিরপেক্ষ, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছি। পুলিশ বিজিবি, আনসার, র্যাব সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। জেলা প্রশাসক আরও বলেন,আমাদের সার্বক্ষনিক গোয়েন্দা নজরদারি থাকবে। গোয়েন্দা নজরদারির বাহিরে যদি কেউ ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদান করে বা সুষ্ঠু ভোট প্রদানে বাঁধা প্রদান করে তাহলে ভোটারদের নিকট অনুরোধ থাকবে তৎক্ষনাৎ জরুরী সেবা ৯৯৯ এ কল করে জানানোর জন্য। আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষনাৎ ব্যবস্থা নিবে।’ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ তিন উপজেলায় কিছু ক্ষেত্রে আচরণবিধি লংঘন ও সংঘটিত নির্বাচনী অপরাধের কারণে গত ১৭ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের দিন অন্য দুই উপজেলার চেয়ে শার্শা উপজেলায় নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে বেশি। তিন উপজেলায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১ হাজার ৭১৮ জন পুলিশ, ৬০ জন র্যাব সদস্য এবং ৬০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তিন উপজেলার নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমএম শাহীন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















