নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যদি স্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না। তিনি বলেন, দু’য়েকজন সদস্যের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের যাতে দুর্নাম না হয় সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে হবে। অপরাধমুক্ত মণিরামপুর গড়তে জনগণকে সাথে নিয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে কাজ করা প্রয়োজন। সোমবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু সাইদ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার, হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
Home
যশোর স্পেশাল আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে: এমপি ইয়াকুব আলী
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














