যশোর প্রতিনিধি : বাংলাদেশে ২১৮ টি জাত নিয়ে গবেষণা করে কৃষি গবেষণা কেন্দ্র। সেই জন্য গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে দক্ষিণের জেলাগুলোর কৃষিকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন কৃষিবিদরা। সোমবার সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকবৃন্দ এ আহবান জানান। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট আয়োজিত আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শীর্ষক এ সেমিনারে কৃষি বিজ্ঞানীরা বলেন, যশোরসহ দক্ষিণের জেলাগুলো হচ্ছে কৃষির জন্য উদ্বৃত্ত এলাকা। এখানকার মাটি ও কৃষকদের দৃঢ় চিন্তা কৃষিকে দিন দিন প্রসারিত করছে। এ অবস্থায় গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে কৃষিতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওছার উদ্দিন আহাম্মদ সভাপতিত্বে দুদিনের সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট গাজীপুরের তৈল বীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড.মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যর মধ্যে আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়,খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় শতাধিক গবেষক, কর্মকর্তা ও কৃষক অংশগ্রহণ করেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














