যশোর প্রতিনিধি :যশোরে ৭০ লাখ টাকা ধার নিয়ে না দিয়ে প্রতারণার করার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে কোতয়ালী আমলী আদালতে মামলা হয়েছে। মামলায় তিন ভাইসহ ৫ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলো,যশোর শহরের সিটি কলেজ পাড়ার বলায় চন্দ্রকরের ছেলে তারক চন্দ্রকর,গোবিন্দ কর, বিশ্বজিৎ কর,একই এলাকার বলায় চন্দ্র করের ছেলে করুনা হুই, রিপন হুই। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর গ্রামে।মামলাটি করেছেন, যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার বিপি রোডের মৃত আব্দুস সাত্তারের ছেলে নিজাম উদ্দিন অমিত।মামলায় অমিত উল্লেখ করেছেন,২০২৩ সালের ৫ নভেম্বর ৩শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করে ৭০ লাখ টাকা ধার গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ নভেম্বর তারক চন্দ্রকর, গোবিন্দ কর, বিশ্বজিৎ কর ৭০ লাখ টাকা ধারণ গ্রহণ করেন। এরপর নির্ধারিত সময়ে তারা টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকে। এক পর্যায়ে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি তাদের বাসায় ডেকে নিয়ে ধার দেওয়া টাকা চান। সেখানে তারা টাকা দিতে পারবে না বলে চলে যায়। এরপর তারা টাকা না দেয়ায় যশোর আদালতে মামলা করেন।মামলার আইনজীবী আবু মোর্তজা ছোট জানান,৭০ লাখ টাকা ধার নিয়ে না দিয়ে প্রতারণা করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। যার নম্বর জিআর ১২৪২/২৪, মামলার পরবর্তী ধার্য্য তারিখ চলতি বছরের ২৫ আগস্ট।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














