যশোর অফিস : বাংলাদেশ সোতোকান কারাতে-দো কিউকাই অ্যাসোসিয়েশনের খুলনা শাখা উদ্যোগে প্রথম খুলনা বিভাগীয় সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ-দুইদিন ব্যাপী খুলনা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নশিপে খুলনা জেলা দল চ্যাম্পিয়ন ও যশোর জেলা দল রানার্সআপ অর্জন করেছে।বাংলাদেশ কারাতে ফেডারেশন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং মোহাম্মদ আলীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাত ১১টার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসকে মনিরুজ্জামান মিঠু। খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জম রশিদ দোজা’র সভাপতি এসময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক আবুল হোসেন হাওলাদার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ সোতেকান কারাতে দো-কিউকাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু , বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা বকতিয়ার রহমান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, চিত্রনায়ক আলেকজান্ডার বো, কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ রকি, চ্যাম্পিয়নশিপে যশোর জেলা কারাতে অ্যাসোসিয়েশন ১০ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করে ১৩ গোল্ড, ৪ রৌপ্য ও ২ তাম্রসহ ১৯ পদক জিতে রানার্সআপ ট্রফি অর্জন করেছে। পদক অর্জনকারী খেলোয়াড়রা হলো, আকিফ ইবনে আজিজ, আমিনুর রহমান, সাদিয়াতুত তাইয়্যবা রুবাব , সাবিহা জাহান, নাদিয়া সুলতানা, সৈয়দ মোহাম্মদ মহররম অলি, সৈয়দ শওকত আলী , ইয়াসমিন আক্তার, মোহাম্মদ সাদেক. মোহাম্মদ সাকিন।খেলার টিম ম্যানেজার সেলিনা আক্তার রুমা, টিম কোচ যশোর জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ইমরান হাসান টুটুল,
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














