মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর : কোটচাঁদপুরে কৃষকলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর-মহেশপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ জনাব মোঃ সালাহ উদ্দিন মিয়াজী। কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে ও তাফসীরুজ্জামান তপনের সভাপতিত্বে, মত বিনিময় সভা ৭ই জুন ( শুক্রবার) সকাল ১১টায় কোটচাঁদপুর আওয়ামীলীগ পার্টি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলার সবগুলি ইউনিয়ন থেকে নেতা কর্মীরা নির্ধারিত সময়ের আগেই এসে পার্টি অফিসে অবস্থান নেয়। এরপর প্রধান অতিথি আসলেই শুরু হয় মূল মত বিনিময় সভা। এ সময় প্রধান অতিথিসহ আরো উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, ৫নং এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লতা, কোটচাঁদপুর পৌরসভা মেয়র সহিদুজ্জামান সেলিম, বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ শাহাজাহান আলী, বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, কামাল হাওলাদার সহ প্রমুখ। এবং অনুষ্ঠান সন্চালনা করেন, কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সুশান্ত কুমার চক্রবতি। মত বিনিময় সভায় ইউনিয়ন নেতারা প্রথমে বক্তিতায় এমপি মিয়াজীর কাছে দাবী রেখে বলেন, কৃষকদের সরকারি সুবিধা, ব্যাংক লোন, সার বীজ, সহ সরকারি সকল প্রনোদনা সঠিকভাবে কৃষকের হাতে পৌছায় এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আশা করি। এরপর প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষি বান্ধব স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার বদ্ধপরিকর। তায় কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচটি স্মার্ট বাড়ী হবে। অনেক কৃষক আছে যারা উদ্যোক্তা হতে চাই তাদেরকে উদ্যোক্তা করা হবে। সল্প সুদে বাংক লোনের ব্যাবস্থা করে খামার তৈরি সহ সরকারের সকল প্রনোদনা গরিব অস্বচ্ছল কৃষকের হাতে পৌছানোর ব্যাবস্থা করার আশ্বস্ত করেন। সর্বশেষ সভাপতি তাফসীরুজ্জামান তপনের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগের মত বিনিময় সভা।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














