কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন খুলনা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন-২৪) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুকুমার দাশ বাচ্ছু ও সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জাহিদ ফজল, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক হারুন উর রশিদ ও সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস। উপজেলার মধ্যে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীর অংশগ্রহণে বর্ণ্যাঢ্য আয়োজনে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারী কমিশনার মোঃ আজাহার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সন্মাননা স্মারক ও পুরুস্কার বিতরণ করা হয়। সোমবার (১০ জুন) সকল ৯ টায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কলিকা সরকার, সৈয়দ মাহমুদুর রহমান, কৃষ্ণা কর্মকার, সদস্য ইলাদেবী মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, সাংবাদিকবৃন্দ শিক্ষক সরকারি কর্মকর্তা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া রচনা প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। রচনায় প্রথম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














