মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, আওয়ামী লীগ বাংলার দুঃখী মানুষের প্রাণের সংগঠন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালির অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হয়। গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য ধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত-প্রতিঘাত ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পরিক্রমায় অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়। দলের চরম ক্রান্তিকালে ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়।রোববার সকালে মণিরামপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ নেতা জিএম মজিদ, আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম আলী, সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, বীরমুক্তিযোদ্ধা হেরমত আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














