নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডিজিটাল টেলিফোন ভবনটি ১৯৭০ সালে নির্মান করা হলেও অদ্যবধি সংস্কার না করায় জরাজীর্ন হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। অফিস ভবনটি জরাজীর্ন হবার পরেও জীবনের ঝুঁকি নিয়ে অপারেটররা দায়িত্ব পালন করে আসছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পরে এবং ভবনের বিভিন্ন স্থানে দেখা যায় ফাটল দেখা দিয়েছে। স্বাধীনতা পূর্ব ১৯৭০ সালে উপকূলীয় এলাকায় প্রলয়ংকারী ঘূর্নিঝড়ের পর তৎকালিন পাকিস্তান সরকার এই ভবনটি নির্মান করা ছিল। ঝড়ের আগাম বার্তা জনগনের মাঝে পৌছে দিতে অত্র এলাকায় টেলিফোন এক্সচেঞ্জটি নির্মান করা হয়। নির্মানের পর আর কোন সংস্কার করা হয়নি। ভবনটির চারদিকে নিরাপত্তা বেষ্টনী না থাকায় সব সময়টি ভবনটি অরক্ষিত থাকে। সামান্য বৃষ্টি হলেই ছাদ গেমে পানি পরে এবং মাঝে মধ্যে ছাদ থেকে প্লাস্টারের টুকরা ফোরে পরে। ভবনটির সংস্কারের কাজ করার পরও তাতে কিছুতেই কিছু হচ্ছে না। অফিস চলাকালিন সময় প্রায়ই ছাদের অংশ বিশেষ পড়তে দেখা যায়। নতুন ভবনের জন্য এবং ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিস্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভবনটি অতি পুরাতন তাই সংস্কার নয় নতুন ভবন দরকার। বর্তমানে ভবনটি যত দ্রুত সম্ভব নির্মান করা দরকার।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













