যশোর প্রতিনিধি : যশোরে পলি (৩৩) নামে এক হিজড়া নিজ ঘরে খুন হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মণিরামপুর উপজেলার খানপুরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত পলি মণিরামপুর ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর সন্তান।মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, পলি হিজড়া খানপুরে জমি কিনে বাড়ি করে থাকতেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে জীবনযাপন করতেন। গতকাল বৃহষ্পতিবার রাতে তিনি নিজ ঘরে প্রবেশ করেন। এরপর আজ সন্ধ্যা পর্যন্ত তিনি ঘর থেকে বের হননি। যে কারণে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওসি আরো জানান, বৃহষ্পতিবার রাত ১১টার পর থেকে আজ সন্ধ্যার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। তবে প্রতিবেশীরা তার ঘরে কাউকে আসতে বা বের হয়ে যেতে দেখেনি। পুলিশের একাধিক টিম এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ে
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














