মোন্তাজ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি: বাবা বেঁচে না থাকলে তাদের আর কিছু থাকে না পৃথিবীতে। পিতা একজন ভ্যান চালক তাদের ছিলো সুন্দর একটি সংসার। অভাব অনাটনের মধ্যে ছিলো তাদের সংসারে দুই বোন মা ও বাবা। চারজনের সংসারে ছিলো সুখ, শান্তি ও ভালবাসা ভরা। ইছাক আলী ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা যেখানে মিটিং হতো সেখানে ভ্যান চালিয়ে চলে যেতেন। সে ১৩ বছর আগে সাপের কামড়ে চলে গেছেন না ফেরার দেশে। ইছাক আলীর বাড়ি মণিরামপুর উপজেলার জয়পুর মান্দার বাড়ি প্রথামিক বিদ্যালয়ের সংলগ্ন ঢাকুরিয়া মণিরামপুর রাস্তার পাশে। ইছাক আলী পাঁ দিয়ে প্যাটেল চাপিয়ে ভ্যান গাড়ি চালায়ে সংসার খরচ করে আধাপাকা একটি বাড়ি করার পর তার মৃত হয়। বর্তমান তাদের সংসারে চলছে ভিক্ষা ও অন্য লোকের সাহায্যর মধ্যে। গেল রেমাল ঝড়ে তাদের ঘরের টিনগুলো সব উড়ে গিয়েছে। বৃষ্টি হলে মা আলেয়া বেগম বড় মেয়ে রোজিনা খাতুন ও ছোট মেয়ে ছকিনা খাতুন সবাই ঘরের একটি কোণায় টিন আছে সেখানে বসে থাকে। তাদের না খেয়েও অনেক দিন কাটে। বর্তমান অভাবের কারণে তারা ঘরের টিন ক্রয় ও মিস্ত্রী খরচের টাকা না থাকায় এক মাস অতিবাহিত হলেও ঘরের চাল ঠিক করতে পারছে না। তাদের বাড়ি ঢাকুরিয়া মণিরামপুর রাস্তার পাশে থাকার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের ঘর দেখেও কেউ কোন সাহায্যর হাত বাড়ায়নি। বর্তমান সমাজে অনেক ধনি ব্যক্তি আছে তাদের ঘরের চাল ঠিক করার জন্য কেউ হাত বাড়ানি বলে দাবী। অসহায় ইছকের মেয়ে রোজিনা জানায়, আমাদের কষ্টের কথা কি আর বলবো, পিতা আজ বেঁচে থাকলে এতো কষ্ট হতো না। ঝড়ে ঘরের টিন, কাট বাতা সব কিছু উড়ে গেছে। মা আমাদের তিন বেলা খাবার জুগাড় করার জন্য প্রতিদিন অন্যের বাড়ি বাড়ি গিয়ে সাহায্যর জন্য ঘুরে বেড়ায়। বর্তমান কোন টাকা নায় ঘরের চাল কি করে ঠিক করবো। আকাশে মেঘ দেখলে ঘরের সব খেতা বালিশ পলিথিন কাগজ দিয়ে ঠেকে রাখি। ছোট বোন ছকিনা সে অসুস্থ্য তাকে খুলনা এক ডাক্তার কাছ থেকে ওষুধ খাওয়াতে হচ্ছে। কি ভাবে কি করবো কিছু বলতে পারছি না। বলতে বলতে তার দু’চোখ দিয়ে ঝর ঝর করে পানি গলে পড়ল। ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আইযুব আলী গাজী জানান, তাদের ঘর আমি দেখেছি। টিন পাওয়ার জন্য তাদের নামে কাগজ তৈরি করে উপজেলায় জমা দিয়েছি। দ্রুত তাদের ঘর মেরামত করে দেওয়া হবে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














