নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে ডিবি পুলিশের অভিযান একশত পিস ইয়াবাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মুরসালিন মোল্লা (২৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মুরছালিম মোল্লা (২৩) যশোর জেলার অভয়নগর থানাধীন ধুলগ্রাম গ্রামের মোঃ কবির মোল্লার ছেলে। সোমবার (১ জুলাই) নড়াইল জেলার কালিয়া থানাধীন ৮নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মহসিন মোড় হিরন শিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মুরসালিন মোল্লা (২৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামির নামে তিনটি নিয়মিত মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














