কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী বলেছেন, আমাদের প্রিয় মাতৃভুমির স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ও আমাদের জাতীয় মুক্তি এখন আর মুক্ত স্বাধীন দেশের মতো নেই। দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে এই লুটেরা দর্নীতিবাজ সরকার। শুধু সরকার প্রধানই নয়, তার মন্ত্রীসভার সব সদস্যই লুটেরা-দুর্নীতিবাজ। আর শেখ হাসিনা হচ্ছেন এই ৩৪ চোরের সরকার প্রধান। নিতাই রায় চৌধুরী আজ বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জাহিদুজ্জামান মনা, এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সৌমেনুজ্জামান সোমেন, মহিলাদল নেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম। বৃষ্টি ও দুর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী সমাবেশে যোগদান করেন। নিতাই রায় চৌধূরী আরো বলেন, একটা দেশের সেনাবাহিনী নিয়ে এই দেশের মানুষ কত গর্বিত। কত সুযোগ-সুবিধা দিয়ে তিল তিল করে গড়ে তোলে। অথচ সেই বাহিনীর প্রধান জেনারেল আজিজ দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার, অন্যায় ও অবৈধ ভাবে সম্পদ গড়ে তুলেছেন। একই ভাবে পুলিশ প্রধান বেনজির আহম্মেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ সরকারের আস্থাভাজনরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা দেশের মানুষের লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছেন। নিতাই রায় অভিযোগ করেন, শেখ হাসিনা এই মহাদুর্নীতিবাজদের দিয়ে বিরোধী মত দমন করে চলেছেন। তিনি এই বাহিনীগুলো এভাবেই সাজিয়েছেন। এ করণেই প্রতি মহুর্তে গনতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে প্রতিমুহুর্তে পদপিষ্ট করা হচ্ছে, যাতে আমরা আগের মতো উন্মুক্ত জায়গায় সভা সমাবেশ করতে না পারি। তিনি বলেন, একের পর এক অন্যায় আইন করে দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার নয়, ক্রমাগত ভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে। দেশের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তলিয়া যাওয়া এই দেশকে টেনে উদ্ধার করতে আন্দোলনের কোন বিকল্প নেই। আর একরণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে আমাদের পায়ে পরাধীনতার ডান্ডাবেড়ি উঠবে। তাই সময় থাকতে দেশপ্রেমিক বিএনপি নেতাকর্মীদের জেগে উঠতে হবে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














