মাসুদ রানা, মোংলা : সরকারের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষা দিতে শসস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে জানিয়ে-চলমান পরিস্থিতি থেকে দেশের মানুষ খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবে বলে জানিয়েছেন নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য এবং যে কোন নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকান্ড রুখতে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় মোংলা সমুদ্র বন্দরে পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নৌ বাহিনী প্রধান এসময় আরও বলেন, সকলের গর্ব পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিনাঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডের কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বন্দরকে ঘিরে গড়ে ওঠা শিল্প এলাকা, ইপিজেডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নৌ বাহিনী কাজ করে যাচ্ছে। এসময় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য গনমাধ্যম সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। দেশকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান নৌ বাহিনীর শীর্ষ পদস্থ এই কর্মকর্তা। সকলের সহযোগিতা পেলে দেশের চলমান পরিস্থিতি থেকে খুব শিগগিরই উত্তরোন করতে সক্ষম হবেন এবং দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে সাংবাদিকদের নিশ্চিত করেন নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন-মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান ও খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ পদস্থ কর্মকর্তারা।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















