যশোর অফিস : কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শোকরানা সমাবেশ ও গণমিছিল করেছে। বুধবার (৭ আগস্ট) বেলা সারে ৩টায় যশোরের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে যশোরের কেন্দ্রীও ঈদগাহ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশের সভাপতি নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে দিক-নিদের্শনা মূলক বক্তব্য দেন । তিনি বলেন সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখতে হবে । আওয়ামী দু:শাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন। এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এখন নেতা-কর্মীদের ধৈর্য্য ধারণ করতে হবে। কোন প্রকার হামলা, ভাংচুর সহিংসতায় লিপ্ত হওয়া যাবে না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমির বেলাল হোসাইন, যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, ,জনাব হাশেম রেজা , পৌর উত্তর থানা আমির নুর আলা আল মামুন, এডভোকেট রুহিম বালুস।সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহবুদ্দিন বিশ্বাস। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে সরকার নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। স্বৈরাচারী সরকারের পতনে দেশজুড়ে উৎসব বিরাজ করছে। মানুষ আনন্দে রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।বক্তারা আরো বলেন, ছাত্রজনতা এগিয়ে আসায় স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে। দেশ অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ছাত্রজনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল বলেই আমরা এই বিজয় পেয়েছি। শহীদদের আত্মত্যাগ ভুলা যাবে না। এই বিজয়ে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে বিশাল শোকরানা মিছিল বের করা হয়। মিছিলটি থানার মোড় থেকে আর এন রোড হয়ে জামায়াত ইসলামি অফিসের সামনে গিয়ে শেষ করা হয়ে
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















