স্টাফ রিপোর্টার , কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে প্রতিবন্ধী অজ্ঞাতনামা (১২) একটি ছেলে পাওয়া গেছে। তার গায়ের রং ফর্সা , উচ্চতা আনুমানিক ৪ ফুট তার গায়ে একটি হাফ হাতা জামা ও পরনে একটি হাফ প্যান্ট ছিল। ১২ আগস্ট মল্লিকপুরের স্থানীয় লোকজন তাকে দেখতে পায় এবং পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ছেলেটিকে রেখে যায়। সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ছেলেটির নাম ঠিকানা পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হন। তখন তিনি প্রতিবন্ধী শিশুটিকে ঝিনাইদহের সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ে সাময়িকভাবে রাখেন। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান ,মল্লিকপুর বাজারের স্থানীয়রা প্রতিবন্ধী এক শিশুকে আমাদের অফিসে রেখে গেছেন। আপাতত আমারা তাকে ঝিনাইদহে আবাসিক প্রতিবন্ধী স্কুলে রেখেছি। তার পরিবারের লোকজনের সন্ধান করা হচ্ছে। আর কেউ যদি এই ছেলেটির পরিবারের কাউকে চিনে থাকেন তাহলে আমার ০১৭১৮ ১৪৬৯৫৫ এই নাম্বারে যোগাযোগ করবেন।অভিভাবকের সন্ধান না পাওয়া গেলে প্রতিবন্ধী এই শিশুটিকে সমাজসেবা আশ্রয়ন কেন্দ্রে পাঠানো হবেও তিনি জানান।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














