ঝিকরগাছায় ৬কোটি ৯১ লাখ টাকার টেন্ডার ভাগবাটোয়ারা মেয়রের কক্ষে তালা দিয়েছে পৌরবাসি বিক্ষোভ মিছিল

0
191

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছায় পৌরসভার মেয়র
মোস্তফা আনোয়ার পাশা জামালের নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে
তুলে বিক্ষোভ মিছিল করেছে পৌরবাসি। এসময় মেয়রের কক্ষে তালা
লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারিরা। জানাগেছে, রবিবার সকালে
ঝিকরগাছা বাজার থেকে কয়েক’শ মানুষের উপস্থিতিতে একটি
মিছিল ভুয়া ভুয়া ও ভোট ডাকাত ভোট ডাকাত স্লোগান দিয়ে
পৌরসভায় ঢোকে। এসময় পৌর মেয়র তার কক্ষে ছিলেন না।
বিক্ষোভকারিরা পৌর নির্বাহী ও সহকারী প্রকৌশলীর সাথে কথা বলেন।
এসময় বিক্ষোভ কারিদের পক্ষ থেকে সম্প্রতি হয়ে যাওয়া টেন্ডার নং-
০৪/২০২৩-২০২৪ (আইএফটি) (ওটিএম) ৬কোটি ৯১ লাখ টাকার টেন্ডার
মেয়র তার নিজের লোকদিয়ে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা ও
জালিয়াতির কথা জানতে চাওয়া হয় এবং উল্লেখিত টেন্ডার বাতিল করে
পূনরায় টেন্ডার কথা বলা হয়। বিক্ষোভ কারিদের দাবির প্রতি একমত হয়ে
পৌর নির্বাহী সন্তোস কুমার হাজরা ও সহকারী প্রকৌশলী
আক্তারুজ্জামান টেন্ডার প্রোক্রিয়াটি বাতিল করতে দ্রুত সমাধানের
আশ্বাস দেন। এসময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বিক্ষোভকারিরা
বলেন, ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল দীর্ঘদিন
ধরে পৌরবাসির সাথে প্রতারনা করে আসছেন। প্রতিটি টেন্ডারের
সময় তিনি নিজের লোকজন দিয়ে টেন্ডার ড্রপিং করিয়ে নিজেই কাজ
করেন। পরে টেন্ডার সিডিউল মূল্যের ২/৩গুন বৃদ্ধি করে নিজেই সেই কাজ
শেষ করেন। গত পৌর নির্বাচনে ইভিএম কারসাজিসহ পৌরসভার ৯টি
ওয়ার্ডের মধ্যে নিজের এলাকা ছাড়া অন্য ওয়ার্ডে আশানুরুপ কাজ না
করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিক্ষোভ কারিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here