কলারোয়ার মুরারিকাটিতে বিএনপির কর্মী সমাবেশ 

0
219
কলারোয়া প্রতিনিধি:  সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জামিনপ্রাপ্ত বিএনপির ৪৬ নেতার বরণ ও সংবর্ধনা বিষয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে কলারোয়ার মুরারিকাটি উত্তরপাড়া এবতেদায়ী মাদ্রাসা চত্বরে পৌরসভার ৮ নং ওয়ার্ড  বিএনপি আয়োজিত এ সভায় বক্তারা সংবর্ধনা অনুষ্ঠানটি স্মরকালের বৃহৎ অনুষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয়  ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনসমাগম নিশ্চিত করতে সকলকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান বক্তারা। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক  ও জেলা আহবায়ক কমিটির সদস্য শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা আলহাজ্ব শেখ কামরুল হোসেন, শওকত হোসেন, আখলাকুর রহমান শেলী, মীর রফিকুল ইসাম, এমএ রব শাহিন, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন, কৃষকদলের মোতাহার হোসেন বাবু, খালিদ খান, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, শ্রমিক দলের সরোয়ার খান, যুবদল নেতা হাবিল হোসেন, সবুজ হোসেন, সাইফুল ইসলাম, জাকির হোসেন বিপু, কামরুজ্জামান বাবু, শামিমুল, আবদুস সামাদ, রাসেল, জাহাঙ্গীর,  আসাদুল, নাজমুল প্রমুখ।  বিএনপি  নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সমন্বয়ের জন্য সমন্বয়ক হিসেবে শেখ হাবিল হোসেন, রবিউল ইসলাম, জয়নাল ও কামাল হোসেন ভুট্টোকে দায়িত্ব দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here