যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন। রোববার বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের অনুপস্থিতিকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের এক সভায় গৃহীত সিদ্ধান্তমূলে মনোনীত এ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেনকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হলো।’ প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তির অনুষদের ডিন ছাড়াও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে জাপানের সিমানে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অ্যাটমস্ফেয়ার অ্যান্ড ওশান রিসার্চ ইনস্টিটিউটে পোস্ট-ডক সম্পন্ন করেন। তিনি যবিপ্রবির পিএমই বিভাগে ২০১০ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক ও ২০২১ সালের মে মাসে একই বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিশ্বের বিভিন্ন গবেষণা সাময়িকীতে তাঁর ৫৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














