যশোর অফিস : আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা বলা হয় ,আওয়ামী স্বৈরাচার সরকারের সময় প্রকৃত মেধাবীরা মেধার যোগ্যতায় চাকরি পায়নি। সরকার দুর্নীতির মাধ্যমে বেছে বেছে ছাত্রলীগ নামধারী নেতাকর্মীদের চাকরি দিয়েছে। ফলে সরকারি চাকরিতে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। অবিলম্বে প্রকৃত মেধাবীরা যাতে সরকারি চাকরিতে আবেদন করতে পারে সেজন্য চাকরিতে বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














