মাসুদ রানা,মোংলা : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকুলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃস্টি অব্যাহত রয়েছে। এ কারনে উপকুলীয় অঞ্চল ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আজ শনিবারও মোংলাসহ তিন সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপ পরবর্তী নিম্নচাপে রুপ নেয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে মোংলাসহ সুন্দরবন উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে ব্যহত হয়েছে বন্দরে অবস্থানরত বানিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহণের কাজে । এদিকে গত ২৪ ঘন্টায় মোংলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন ধরেই অব্যাহত থাকবে। অপরদিকে টানা ভারী বর্ষণে এখানকার জনজীবনে তার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ির তলিয়ে ক্ষতির আশংকায় স্থানীয়রা। এছাড়া জনজীবনে এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ দিকে ভারিবৃস্টিপাত ও বৈরি আবহাওয়ায় সুন্দরবনের করমজলসহ দর্শনীয় স্পট ও পর্যটন কেন্দ্র পর্যটক শুণ্য হয়ে পড়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














