কয়রা খুলনা প্রতিনিধি কোহিনূর আলম : খুলনার কয়রায় পূর্ব মহারাজপুর গ্রামে মোঃ আরশাদ গাজীর ছেলে সুজন (১৮)ধানক্ষেতের জমিতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। ৩রা নভেম্বর ভোর বেলায় সুজন তার মৎস্য ঘেরে পাতা আটনে মাছ ধরতে গেলে ঘরের পাশে নজরুল সানার ছেলে সিলন তার জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়। মৃত সুজনের বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় তার ছোট ভাই সুজন মৎস্য ঘেরে পাতা আটনে মাছ ধরতে যায়। কিন্তু মাছ ধরে আসতে তার সময় ক্ষেপণের কারণে তারা তাকে খুঁজতে বের হয়। এবং দেখতে পায় তার ছোট ভাই সুজন সিলনের ধান ক্ষেতের পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। এ অবস্থায় কয়রা থানা পুলিশকে খবর দেয়া হয়। জমির মালিক সিলন সানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। কয়রা থানার তদন্ত ও সি মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত সুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














