ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামী সেখ বশিরকে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা করায় যশোরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

0
195

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক ও শেখ আকিজ উদ্দিনের সন্তান সেখ বশির উদ্দিনকে অর্ন্তবর্তী
সরকারের উপদেষ্টা করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে যশোরের বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এরই
প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
নেতাকর্মীরা। এসময় তারা বসির উদ্দিনকে নিয়ে নানা ধরণের স্লোগান দিতে থাকে।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবিলম্বে সেখ বশির উদ্দিনকে সরকারের উপদেষ্ঠার পদ থেকে অপসারনের
দাবি জানান। রোববার রাত ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যশোর শহরে এ
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে শহরের দড়াটানা ভৈরব চত্বরের
শহীদ মঞ্চে প্রতিবাদ সমাবেশ করে ফ্রাসীবাদ বিরোধী ছাত্র জনতা ।
মিছিল শেষে দড়াটানা চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতাকালে বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান অবিলম্বে সেখ বশিরের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে
বলেন, সেখ বশির বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিরোধী তৎপরতায় সরাসরি
জড়িত ছিলেন। ছাত্র-জনতার ওপরে হত্যা-নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকায় মামলাও
হয়েছে। ফ্যাসিস্ট সরকারের এই দোসরকে আইনের আওতায় আনার পরিবর্তে উপদেষ্টা
নিয়োগ দেয়ার ঘটনা আমাদেরকে হতবাক করেছে। এটা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি
ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পায়
জনগণ। আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে মেনে নিবে না
তারা।সমাবেশে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক সুকর্ণ মারুফ, নূর ইসলাম, এস কে সুজন
প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠান শেষ হলে সংগঠনটি
সেখ বশির উদ্দিনকে উপদেষ্টা করায় যশোরের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। সেখ বসির
উদ্দিনের আরেক ভাই সেখ আফিল উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে যশোর-
১ (শার্শা) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনিও একাধিক মামলার আসামী হয়ে
বর্তমানে দেশছাড়া হয়ে পলাতক জীবন যাপন করছেন।
উল্লেখ্য আকিজ-বশীর গ্রুপের এমপি সেখ বশির উদ্দিন গত ২৩ সেপ্টেম্বর রামপুরা থানয়
দায়ের করা একটি হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী। যার নম্বর- ৯৯/২৪ নং সি.আর মামলা।
ঢাকার বিজ্ঞ মহানগর হাকিমের আদালতে দায়েরকৃত ওই মামলার বাদী মাগুরা জেলার শ্রীপুর
থানার শ্রীপুর মহিলা কলেজের পাশের বাড়ির বাসিন্দা সেকেন্দার আলীর স্ত্রী মোছা.
সুফিয়া বেগম। বাদী বর্তমানে ঢাকা মোহাম্মদপুরেরজাফরাবাদ শংকরের ৩৪০/২ (নীচতলা)
এর বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করেছেন। মামলার ধারা-৩২৬/৩০৭/৩০২ ৩৪ দন্ডবিধি
১৮৬০। বাদীর পরিচয় নং (এনআইডি নং ) – ৪৭৭১৯৯৭৩৭৪ ।
উক্ত মামলার প্রধান আসামী সাবেক পলাতক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ
হাসিনা । এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী
ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাসদ
নেতা হাসানুল হক ইনু, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল
মমুন, সাবেক ডিবি প্রধান সাবেক ডিআইজি হারুন-অর-রশীদসহ আরো অনেক
এজাহার নামীয় আসামী রয়েছে। উক্ত মামলার এজাহারের ৭ নং পাতায় ৪৮ নং আসামী
হচ্ছে শেখ আফিল উদ্দিন ভুইয়া,সাবেক এমপি,যশোর-১, পিতা শেখ আকিজ উদ্দিন
ভুইয়া, ঠিকানা-প্লট নং-৫৩, রোড নং-২১,ব্লক-বি, বনানী,ঢাকা। ওই এজাহারে ৪৯ নং
ক্রমিকে নাম রয়েছে শেখ বশির উদ্দিন ভুইয়া, পিতা- শেখ আকিজ উদ্দিন ভুইয়া, ঠিকানা-
প্লট নং-৫৩, রোড নং-২১, ব্লক বি, বনানী,ঢাকা।
উক্ত মামলায় বাদী উল্লেখ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন
স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে, আসামীরা পরস্পর যোগসাযোজস করে তার ছেলেকে
গুলি করে হত্যা করে। ###

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here