ফরিদ শিকাদার, বাগেরহাট প্রতিনিধিঃমোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাঘের আবাসস্থল সুন্দরবন এবং সুন্দরবনের প্রাণ পশুর নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পশুর রিভার ওয়াটার কিপার, ওয়াটার্স কিপার্স বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। পশুর রিভার ওয়াটার কিপার মোংলা উপজেলার প্রধান সমন্বয়ক নূর আলম শেখের সভাপতিত্বে বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় ফেরিঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের সামনে মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ নারী পুরুষ অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মোংলা শাখার সাধারন সম্পাদক নাজমুল হক, বাপা নেতা আব্দুর রশিদ পরিবেশকর্মী কমলা সরকার,এটিএন নিউজের স্থানীয় প্রতিনিধি নিজাম উদ্দিন,মোংলা সাহিত্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি জাহির কামাল, সদস্য সচিব আসমা আক্তার কাজল,কবি জাহিদুর রহমান জাহিদ, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, তারুণ্য মোংলা’র সভাপতি হোসেন, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এমরান হোসেন বাবুল, সাংবাদিক এরশাদ হোসেন রনি, শেখ রাসেল, মোঃ রাফসান, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ সুজন প্রমূখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা করোনাকালের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, প্রকৃতিকে নিজের মতো করে গুছিয়ে উঠতে দিতে হবে। প্রাণ খুলে শ্বাস নিতে দিতে হবে পৃথিবীকে। মানুষের অতি মুনাফালোভী পরিবেশ-প্রকৃতি বিরোধী উন্নয়ন সহিংসতা বন্ধ করে পরিবেশবান্ধব সবুজ-সুনীল পৃথিবী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ এবং নদীকর্মীরা শিশুদের আঁকা বাঘ-নদী ও সুন্দরবনের পোষ্টার প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














