কাজী আল মামুন কালিগঞ্জ সাতক্ষীরা : সাতক্ষীরা কালিগঞ্জ এর বেসরকারি সংস্থা নওয়াঁবেকী গণমুখী ফাউন্ডেশন এর আয়োজনে ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার এন জি এফ এর নলতা শাখায় কৃষি ইউনিটের অন্তর্ভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় বেজোরআইটি গ্রামে শতাধিক মানুষকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয় । নলতা শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক মো: শরিফুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে এন জি এফ এর প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আজিম মাচা পদ্ধতিতে লেয়ার মুরগি পালনের উপর বিস্তারিত আলোচনা করেন। বাচ্চা ব্রুডিং, আলো, খাবার, ভ্যাকসিনেশন সিডিউল, জীবাণু নাশক স্প্রে এবং মাচায় লেয়ার মুরগি পালনের সুবিধা ইত্যাদি বিষয়ে খামারীদেরকে বিস্তর ধারণা প্রদান করেন। খামারিরা এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুবই খুশি এবং বাস্তব জীবনে এই প্রশিক্ষণ কে কাজে লাগিয়ে হাঁস মুরগি পালন করে সফল হওয়ার সম্ভাবনার আশা ব্যক্ত করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন যাদব অধিকারী সহকারী কারিগরি কর্মকর্তা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















