চৌগাছায় চাচাতো ভাইয়ের লালসার শিকার পিতৃহারা কিশোরী

0
325

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী কিশোরী চাচাতো বোন। শনিবার (১লা ফেব্রুয়ারী) রাতে উপজেলার খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পরদিন রবিবার ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ইকরামুল (৩১) কে আটক করেছে পুলিশ। মামলার নথি ও ভুক্তভোগী পরিবারসূত্রে জানা যায়, পিতৃহারা অনাথ কিশোরীর তুহিন নামে একটি ছেলের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। মাঝে মধ্যে মেয়েটি চাচাতো ভাই ইকরামুলের মোবাইল থেকে তুহিনের সাথে কথা বলতো। গত শনিবার সন্ধ্যায় ইকরামুল মেয়েটিকে প্রেমিকের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে গ্রামের একটি বাঁশবাগানের পাশের সরিষা খেতে নিয়ে জোরপূর্বক কিশোরী চাচাতো বোনকে ধর্ষণ করে ইকরামুল। পরে প্রেমিক তুহিনের কাছে পৌছে দেওয়ার কথা বলে মেয়েটির এক বান্ধবির বাড়ির সামনে রেখে ধর্ষক ইকরামুল পালিয়ে যায়। রাতে মেয়েটি তার বান্ধবির বাড়িতে আশ্রয় নিয়ে তার মায়ের সাথে জানায়।
ঘটনা জানতে পেরে মেয়েটির মা বাদী হয়ে পরের দিন (২রা ফেব্রুয়ারী) চৌগাছা থানায় ধর্ষণ মামলা করেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে চৌগাছা থানার পুলিশ ইকরামুলকে গ্রেফতার করেন। গ্রামের লোকজন জানিয়েছেন, ইকরামুল এর আগে একবার ধর্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা দিয়ে রক্ষা পায়। তার আগে সংখ্যালঘু পরিবারের এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে ওই গৃহবধু আত্মহত্যা করে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় আটক ইকরামুলকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here