৮ম আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
187

নিজস্ব প্রতিবেদক : র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার
যশোরে ৮ম আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। জেলা
প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের
আয়োজন করা হয়। অধিকার সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন
প্রতিপাদ্যকে সামনে রেখে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের
উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, এক জন পুরুষের
পূর্ণতা আসে একজন নারীর মাধ্যমে। তবে আমরা আমাদের নারীদের
সেভাবে গড়ে তুলতে পারি না। প্রকৃত পক্ষে নারীরা স্বাধীন না।
একজন ছেলের মত নারী সমাজে অবাধে চলতে পারে না। নারী
স্বাধীনতা পেলে অর্থনৈতিক মুক্তি আসবে। কন্যা শিশুদের আমরা
এগিয়ে যেতে সহযোগিতা করব। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের
উপপরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত
পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ
হাসান টুকুন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এঞ্জেলা
গোমেজ, অ্যাডভোকেট নাসিমা খাতুন প্রমুখ। এর আগে
কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here