যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন রওনক জাহান

0
528

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার
(এসপি) হিসেবে দায়িত্ব নিলেন রওনক জাহান। গতকাল রোববার সকালে তিনি
ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর
আগে সড়ক পথে তিনি ঢাকা থেকে যশোর পৌঁছালে জেলা পুলিশের উধ্বতন
কর্মকর্তারা নতুন কর্মস্থলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান
স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ দেওয়া হয়। এর আগে
তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন
করেন।
রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন এবং তিনি
যশোরে দায়িত্ব প্রাপ্ত প্রথম নারী পুলিশ সুপার। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা
উপজেলার বাসিন্দা। রওনক জাহান ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা
হিসেবে পুলিশে যোগদান করেন এবং তার দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের
বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির
উপপুলিশ কমিশনার হিসেবে তিনি তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত
হয়েছেন।
নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর, রওনক জাহান যশোর জেলার
নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে
প্রথম দিনেই সহকর্মীদের অবহিত করেন। তার দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের
কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সাথে
জেলঅর ভেঙ্গে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সাধারণ মানুষ আশা
প্রকাশ করেছেন।
এদিকে, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রনালয়ের নিদের্েেশ তাৎক্ষনিক যশোরের
পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর
কাছে দায়িত্বভার বুঝে দিয়ে ঢাকায় পুলিশ হেড কোয়াটারে সংযুক্ত এসপি
হিসেবে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here