সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আমরা একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা কোন মানুষের ভয়ে রাজনীতি করি না আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে রাজনীতি করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাজনীতি করি আর এটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার বিকালে শালিখা পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল, নড়াইল জেলা শাখার আমীর এ্যাড: আতাইর রহমান বাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক সোসাল সার্ভিস মুসলিম উম্মাহ অব আমেরিকা(ভার্জেনিয়া রাজ্য) শরিফুল ইসলাম নান্নু শিকদার, মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শালিখা উপজেলা সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আ: জলিল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফারুক হোসাইন, , শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর -কুষ্টিয়া অঞ্চলের সহ পরিচালক অধ্যাপক মশিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ইব্রাহিম বিশ্বাস, শালিখা উপজেলা যুব বিভাগের যুগ্ন সম্পাদক শিমুল হুসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবল হাসান প্রমূখ।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














