শাপলা ও জুলাই গনহত্যার বিচার এবং আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

0
239

যশোর অফিস : শাপলা ও জুলাই গনহত্যার বিচার এবং আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার বাদ আছর বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে জেলা সভাপতি মাওলানা মুফতী শহীদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যশোর জেলা সভাপতি মিরাজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নগর কমিটি সভাপতি মাওলানা তাউহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা ইকরামুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা সুলাইমান হোসেন, যুব মজলিস যশোর জেলা শাখার বায়তুল মাল বিভাগের সম্পাদক হাফেজ শিহাব শাহরিয়ার, যুব মজলিস যশোর জেলা শাখার প্রচার প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ সাজিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here