বজ্রপাতে ৭ তলা ভবনের ছাদ ভেঙ্গে ইট মাথায় পড়ে ছাত্রনেতা আহত। যশোরে রেফার্ড

0
192

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ বজ্রপাতে ৭ তলা ভবন থেকে ইট মাথায় পড়ে হুসাইন আহম্মেদ নামে এক শিবির নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে যশোর সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে সরকারী এম ইউ কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, ইসলামী ছাত্র শিবিরের সরকারী মাহতাব উদ্দিন কলেজ শাখার সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হুসাইন আহম্মেদ কলেজে অবস্থান করছিল। এদিন দুপুর ১২ টার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে সে কলেজের এক ভবন থেকে অন্য ভবনে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই পাশের সাততলা ভবনের ছাদে বজ্রপাত ঘটলে ইট ভাঙ্গা টুকরা তার মাথার উপর এসে পড়ে। এতে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরন ও জ্ঞান হারিয়ে ফেলে। উপস্থিত ছাত্ররা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here