মাসুদ রানা, বাঁকড়া প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়ন এর কুমরি জগদানান্দকাঠি সড়কের তি রাস্তার মোড় সংলগ্ন কুলবাড়ীয়া ছোট আমতলায় আম্পান ঝড়ে পড়ে যাওয়া গাছটি এখনো পর্যন্ত সরানো হয়নি।আম্ফান ঝড়ে বিধ্বস্ত সরকারি আমগাছটি আযপ্তি এখনো রাস্তার উপরেই সেই ভাবে পড়ে আছে।গাছটি সরকারী হওয়ায় এলাকার লোকজন গাছটি সরাতে পারছেননা। তারা উপর মহলের ভরসায় বসে আছেন। কবে নাগাদ গাছটি অপসারণ হবে সেটাও বুঝতে পারছেননা এলাকার লোকজন।স্হানীয় এলাকা বাসিরা জানান, আম্পান ঝড়ের পর থেকে এভাবেই রাস্তার উপর গাছটি পড়ে আছে,প্রতিদিন এ পথে হাজার হাজার লোক চলাচল করে।গাছটি উপড়ে পড়ার কারনে যানবাহন চলাচলে ও পণ্য পরিবহনে অসুবিধা হচ্ছে। এখানে ছোটখাট দূর্ঘটনা ঘটছে প্রতি নিয়ত।ছোট আমতলার তিন রাস্তার মোড়ের পাশেই কুলবাড়ীয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয়, কুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলবাড়ীয়া হাফিজিয়া মাদ্রাসা। করোনার কারনে এসব শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিধান্ত নিচ্ছে সরকার। স্থানীয়দের দাবী শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই রাস্তার উপর থেকে যত দ্রুত সম্ভব গাছটি অপসারণ করতে হবে।এ জন্য তারা ওপর মহলের দৃষ্টি আকর্ষন করেছেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














