জি এম ফারুখ: মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী,ও সাইবার ক্রাইম. সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০মে মঙ্গলবার সকালে কলেজের হল রুমে রাজগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন, মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব গাজী, সহযোগী অধ্যাপক আমিনুর রহমান, প্রেসক্লাব রাজগঞ্জের সাধারন সম্পাদক ও খালিদ গ্রুপের ভাইচ চেয়ারম্যান জি, এম ফারুখ হুসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রেসক্লাব রাজগঞ্জের সহ-সভাপতি সাংবাদিক রুহুল কুদ্দুস, এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রয়েল, দপ্তর সম্পাদক আল ইমরান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক সমস্যা সমাজে কীভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনে—তা বিস্তারিত ভাবে তুলে ধরেন। ওসি নূর মোহাম্মদ গাজী তার বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ইভটিজিং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের এখনই ঠিক করতে হবে কোন পথে হাটবে—আলো না অন্ধকারে। পুলিশের পাশাপাশি সমাজের সবাই যদি এগিয়ে আসে, তাহলে এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে সাইবার ক্রাইম ও মাদকের উপর সচেতন হতে হবে। অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন প্রশ্নে অতিথিদের উত্তর দেওয়া, অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলে। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম পাশা ৷
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














